ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

গোপালপুর পৌরসভা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এসপি ও ডিসির ঘোষণা

ads

টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা হলরুমে বুধবার (১০ই ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত গোপালপুর পৌরসভা সাধারন নির্বাচন ২০২১ উপলক্ষে বিশেষ আইন শৃংখলা সভায় গোপালপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার ঘোষণা দেন টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আতাউল গনি।

এসময় তিনি প্রত্যক ওয়ার্ডে ১জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে পুলিশের স্টাইকিং ফোর্স, বিজিবি ও র‍্যাব মোতায়েনের ঘোষণা দেন। এসময় তিনি নির্বাচনী সহিংসতায় নিহত মো.খলিলের প্রতি শোক প্রকাশ করেন ও তার পরিবারের জন্য সহযোগিতার আশ্বাস দেন। 


গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম , জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার  এ.এইচ.এম কামরুল হাসান, থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইয়াসমিন সীমা । 


এসময় উপস্থিত ছিলেন গোপালপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন , উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও নির্বাচনে মেয়র প্রার্থী সহ অন্যন্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা । 

এমসয় প্রার্থীরা তাদের বিভিন্ন অভিযোগ উপস্থাপন করেন । বক্তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোটারদের ভোট প্রয়োগ করতে অনুরোধ, সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 


উল্লেখ্য সোমবার (৮ই ফেব্রুয়ারি) আওয়ামী লীগ ও আ’লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন। 


চতুর্থ ধাপে আগামী ১৪ই ফেব্রুয়ারী গোপালপুর পৌরসভায় এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে ।

ads
ads
ads

Our Facebook Page